প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2025 ইং
সাফজয়ী সবাইকে নিয়েই এশিয়ান পরীক্ষায় সাগরিকারা
আগামী মাসে লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। সে জন্য আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। কোনো পরিবর্তন নেই স্কোয়াডে। সর্বশেষ সাফজয়ী দলের ২৩ জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার।